১৪ অক্টোবর ২০১২ - ২০:৩০

আন্তর্জাতিক গাদ্বীর সম্মেলন গত ১৩ই অক্টোবর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন ‘বিশ্বব্যাপী গাদ্বীর দশকের প্রসার’ ও ‘ইসলামি জাগরণে ইমামতের ভূমিকা’ শিরোনামে এবং ঐতিহাসিক গাদ্বীরের ঘটনা স্মরণে, ইরানসহ বিভিন্ন দেশের ওলামা, ইসলামি চিন্তাবিদ ও মুসলিম গবেষক, হাওযা ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে সকাল ও সন্ধ্যায় দু’টি অধিবেশনে অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আন্তর্জাতিক গাদ্বীর সম্মেলন গত শনিবার ১৩ই অক্টোবর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন ‘বিশ্বব্যাপী গাদ্বীর দশকের প্রসার’ ও ‘ইসলামি জাগরণে ইমামতের ভূমিকা’ শিরোনামে ঐতিহাসিক গাদ্বীরের ঘটনা স্মরণে, ইরানসহ বিভিন্ন দেশের ওলামা, ইসলামি চিন্তাবিদ ও মুসলিম গবেষক, হাওযা ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের উপস্থিতিতে সকাল ও সন্ধ্যায় দু’টি অধিবেশনে তেহরানস্থ ইমাম সাদিক (আ.) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ১৩ই অক্টোবর সকাল ৯টায় আন্তর্জাতিক খ্যাতীসম্পন্ন ক্বারী কারিম মানসুরী কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তেহরানস্থ ইমাম সাদিক (আ.) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয়।

এরপর ইসলামি প্রজাতন্ত্র ইরানে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়, এ সময় উপস্থিতগণ সকলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহবার (ইরানের সর্বোচ্চ নেতা) নির্বাচনী পরিষদের প্রধান আয়াতুল্লাহ মাহদী কেনি, মাযান্দারের বিশিষ্ট আলেম ও গাদ্বীর দশক উদযাপনকারী পরিষদের প্রধান ‘আয়াতুল্লাহ নাযারি খাদেমুশ শারিয়াহ’ এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ হাসান আখতারী। এছাড়া এতে উপস্থিত ছিলেন, আয়াতুল্লাহ সাফি গুলপাইগানী ও আয়াতুল্লাহ আলাভি গোরগানী’র প্রতিনিধিবৃন্দ। আরো উপস্থিত ছিলেন আয়াতুল্লাহগণ সাজ্জাদী, শুজায়ী, সালেহী, মুওয়াহেদ আবতাহী, ওয়াহেদী, তাসখিরী এবং আহলে বাইত (আ.) এর উচ্চতর পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম নওয়াব, ইরানের কৃষি বিষয়ক এক পরিষদে মহান রাহবারের প্রতিনিধি আয়াতুল্লাহ আলামী, ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হাবিবুল্লাহ আসগার আওলাদিসহ ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের বেশ কয়েকজন সাংসদ এবং সাংস্কৃতিক ও ইলমি অজ্ঞনে সক্রিয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী অতিথী।

 

সকালের অধিবেশন

 

*সকালের অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচীব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আখতারী।

তিনি বলেন : গাদ্বীরকে বিশ্বব্যাপী করার চিন্তা প্রতিটি মুক্ত চিন্তার অধিকারী ও বাস্তববাদী মুসলমানদের মনে বিদ্যমান। গাদ্বীর এমন গুরুত্ববহ একটি বিষয় যে, মহান আল্লাহ্ গুরুত্বের দিক থেকে হযরত আলী (আ.) কে স্থলাভিষিক্ত করা ও তার খেলাফতের ঘোষণাকে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর ২৩ বছরের কষ্টময় রেসালাতের জীবনের সমপরিমাণ বলে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, যদি এ কাজকে তুমি সম্পন্ন না কর তবে তুমি রেসালতের কোন দায়িত্বই পালন করোনি।

জনাব আখতারী বলেন : ব্যাপকভাবে ঈদে গাদ্বীর উদযাপনের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন।

হুজ্জাতুল ইসলাম আখতারী বলেন : গাদ্বীর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইমাম সাদিক (আ.) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। একটি মজার বিষয় হল এ বিশ্ববিদ্যালয় গাদ্বীর দিবসে স্বীয় কার্যক্রম শুরু করে এবং এ বিশ্ববিদ্যালয়ই গাদ্বীর সংস্কৃতিকে বিশ্বব্যাপী করার পথে অগ্রগামী হয়েছে। গাদ্বীরকে বিশ্বব্যাপী করার বিষয় প্রতিটি মুক্ত চিন্তার অধিকারী ও বাস্তববাদী মুসলমানদের মনে বিদ্যমান -এ কথা উল্লেখ করে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচীব বলেন : ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বৃহত এ সাংস্কৃতির প্রসার ও জীবিতকরণ বিশেষ গুরুত্বের অধিকারী।

গাদ্বীরের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার বিশেষ গুরত্বারোপের প্রতি ইশারা করে তিনি বলেন : তিনি ‘গাদ্বীর দশক’ শীর্ষক নামকরণকে অত্যন্ত উপযুক্ত ও যথাযোগ্য বলে উল্লেখ করেছেন।

 

* উদ্বোধনী বক্তব্যের পর বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদের প্রধান। তিনি তার বক্তব্যে বলেন, মুসলমানদের সমস্যার মূলে কারণ হচ্ছে বেলায়াত হতে দূরে থাকা এবং গাদ্বীরের প্রতি গুরুত্ব না দেওয়া।

আয়াতুল্লাহ মুহাম্মাদ রেজা মাহদী কেনী, মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন : ঐক্যের বিষয়ে আহবান অন্তরসমূহকে আকর্ষণ করতে সক্ষম হয় এবং এ পন্থা স্বয়ং আহলে বাইত (আ.) এর জীবনীতেও পরিলক্ষিত হয়েছে।

তিনি গাদ্বীরের ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনার প্রতি গুরুত্বারোপ করে বলেন : গাদ্বীর সম্মেলনসহ এ ধরণের সম্মেলনের আয়োজন একটি পবিত্র বিষয়, আমাদেরকে এর গুরুত্ব অনুধাবন করতে হবে।

আয়াতুল্লাহ মাহদী কেনী বলেন : ইমামত ব্যতীত নবুয়্যতি কর্মকাণ্ডের অব্যহত থাকা অসম্ভব এবং নবুয়্যতি মিশনকে রক্ষার জন্য অনেক কিছু উত্সর্গ দিতে হবে।

মাজলিসে খুবরেগাণ তথা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদের প্রধান বলেন : বর্তমানে শিয়া মাযহাবের সংস্কৃতি প্রচারের জন্য বিভিন্ন উপকরণ মজুদ রয়েছে। গবেষক ও চিন্তাবিদদের উচিত গাদ্বীরের বিভিন্ন দিক এবং শিয়া মাযহাবের নির্ভেজাল সংস্কৃতিকে সঠিকভাবে উপস্থাপন ও বর্ণনা করা।

 

* ইরানের মাযান্দারান প্রদেশের দরসে খারিজ প্রদানকারী বিশিষ্ট উস্তাদের বক্তব্য

আয়াতুল্লাহ আব্দুল্লাহ নাযারী খাদেমুশ শারিয়াহ বলেন : গাদ্বীর হচ্ছে মানুষের পরিপূর্ণতা লাভের লক্ষ্যে জীবন দানকারী আত্মা স্বরূপ।

তিনি বলেন : মহান আল্লাহর হুজ্জাত, নবী ও ইমাম ব্যতীত এ নশ্বর পৃথিবীকে চিন্তা করা সম্ভব নয়, কেননা তাদের অস্তিত্ব না থাকলে অন্য কিছুও থাকবে না।

গাদ্বীর বিষয়ক অধিদপ্তরের প্রতিষ্ঠাতা, ঐশী হুজ্জাতের প্রতি মানুষের চাহিদার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন : পার্থিব জ্ঞান, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের মাধ্যমে আব